ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
আট কোম্পানির ওপর ভর করে শেয়ারবাজারে বড় উত্থান
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫ জুন) বড় উত্থানে শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ারবাজারে সূচকের বড় উত্থানের পাশাপাশি টাকার অংকে লেনদেনও বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স আজ প্রায় ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৬৭.৬৪ পয়েন্টে। এমন উত্থানের নেতৃত্বে ছিল ৮ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৮টি হলো- বেক্সিমকো ফার্মা, ওয়ালটন হাইটেক, লাফার্জহোলসিম, এসিআই, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিকন ফার্মা, ব্র্যাক ব্যাংক ও ইসলামী ব্যাংক। আজ ডিএসইর সূচকে এই ৮ কোম্পানি যোগ করেছে ১৬ পয়েন্টের বেশি।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট যোগ করেছে বেক্সিমকো ফার্মা। আজ ডিএসইর সূচকে ৩.২২ পয়েন্ট যোগ করেছে কোম্পানিটি। এদিন কোম্পাটির সর্বশেষ দর ছিল ৮৬ টাকা ১০ পয়সায়। দিনভর লেনদেন করেছে ৮৪ টাকা থেকে ৮৬ টাকা ৫০ পয়সার মধ্যে। দিনশেষে কোম্পানিটির মোট ৩ লাখ ১০ হাজার ৮২২টি শেয়ার ২ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার টাকায় লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ওয়ালটন হাইটেক। আজ ডিএসইর সূচকে কোম্পানিটি ২.৮৭ পয়েন্ট যোগ করেছে। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের সর্বশেষ দর ছিল ৪০৯ টাকা ৪০ পয়সা। দিনভর কোম্পানিটির শেয়ার আজ ৪০২ টাকা থেকে ৪০৯ টাকা ৯০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির মোট ৩৮ হাজার ২৮৬টি শেয়ার ১ কোটি ৫৬ লাখ ৪৯ হাজার টাকায় লেনদেন হয়েছে।
২.৩৪ পয়েন্ট যোগ করে তৃতীয় অবস্থানে রয়েছে লাফার্জহোলসিম। আজ ডিএসইতে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ৪৬ টাকা ৮০ পয়সা। দিনভর কোম্পানিটির শেয়ার আজ ৪৫ টাকা ৫০ পয়সা থেকে ৪৭ টাকায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির মোট ৭ লাখ ৬৩ হাজার ৮০৫টি শেয়ার ৩ কোটি ৫৫ লাখ ৩৪ হাজার টাকায় লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- এসিআই ১.৫৩ পয়েন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১.৫০ শতাংশ, বিকন ফার্মা ১.৪৩ শতাংশ, ব্র্যাক ব্যাংক ১.১৮ শতাংশ এবং ইসলামী ব্যাংক ১.১৮ পয়েন্ট যোগ করেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)