ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
করোনায় আরও ২ জনের মৃ'ত্যু
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এতে জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।
সোমবার (২৩ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন ৮০ বছর বয়সী কাজী আব্দুল আউয়াল এবং ৯৫ বছর বয়সী রাবেয়া খাতুন।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, "করোনা শনাক্ত হলেও তারা দুজন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তারা নগরীর বেসরকারি এপোলো ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই মৃত্যু হয় তাদের। মৃত্যুর কারণ হিসেবে মৃত্যু সনদে নিউমোনিয়া উল্লেখ করা হয়েছে।"
অপরদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ওইদিন মোট ৭টি ল্যাবে ১২০টি নমুনা পরীক্ষা করা হয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জন। শনাক্তের সংখ্যায় নগরের প্রভাব বেশি, তবে মৃত্যু বেশি হয়েছে উপজেলায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)