ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বিক্রেতা সঙ্কটে হল্টেড ৩ কোম্পানির শেয়ার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। এদিন উত্থান প্রবণতার মধ্যে বিক্রেতা সঙ্কটে পড়ে হল্টেড হতে দেখা গেছে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার। যেগুলো হলো- রহিমা ফুড, দেশ গার্মেন্টস এবং ইন্দোবাংলা ফার্মা। কোম্পানি ৩টি বিক্রেতা সঙ্কটে হল্টেড হওয়ার পাশাপাশি ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষেও অবস্থান করছে। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৩টির মধ্যে এদিন সবচেয়ে বেশি দর বেড়েছে রহিমা ফুডের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৫০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮২ টাকা ৯০ পয়সায়। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৭৪ টাকা ৫০ পয়সা থেকে ৮২ টাকা ৯০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির মোট ২ লাখ ৭৪ হাজার ৭৫১টি শেয়ার ২ কোটি ২৩ লাখ ২৩ হাজার টাকায লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ দর ৯ টাকা ২০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়েছে দেশ গার্মেন্টসের। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ১০২ টাকায় লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯২ টাকা ২০ পয়সা থেকে ১০২ টাকায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির মোট ১ লাখ ৭৬ হাজার ৮৬৮টি শেয়ার ১ কোটি ৭৫ লাখ ৮৯ হাজার টাকায় লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইন্দোবাংলা ফার্মার। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ টাকায়। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ১০ পয়সা থেকে ১০ টাকায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির মোট ৩১ লাখ ১৫ হাজার ৯৪৮টি শেয়ার ৩ কোটি ২ লাখ ৩২ হাজার লেনদেন হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)