ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
শেয়ারবাজারে ধসের নেপথ্যে ১০ কোম্পানির শেয়ার
সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার শেয়ারবাজারে বড় পতন হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৬.৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭৭.৬০ পয়েন্টে। আর এই দরপতনের নেতৃত্বে ছিল শেয়াবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ১০টি হলো- বিএটিবিসি, ওয়ালটন হাইটেক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, গ্রামীণ ফোন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রেনেটা এবং বিকন ফার্মা। আজ এই ১০ কোম্পানির শেয়ার ডিএসইর সূচক পতন ঘটিয়েছে ২৫ পয়েন্টের বেশি।
কোম্পানিগুলোর মধে সবচেয়ে বেশি দরপতন ঘটিয়েছে বিএটিবিসি। আজ কোম্পানিটি ৪.৪৩ পয়েন্ট দরপতন ঘটিয়েছে। দিনভর কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৪০ পয়সা বা ২.৯৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৭৫ টাকা ৫০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ২৭৪ টাকা ৮০ পয়সা থেকে ২৮৩ টাকা ৯০ পয়সায় উঠানামা করে।
দ্বিতীয় সর্বোচ্চ ৩.৭০ পয়েন্ট দরপতন ঘটিয়েছে ওয়ালটন হাইটেক। দিনভর কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৫০ পয়সা বা ২.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৯৬ টাকা ৯০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩৯৫ টাকা ৩০ পয়সা থেকে ৪০৪ টাকা ৪০ পয়সায় উঠানামা করে।
২.৮৯ পয়েন্ট দরপতন ঘটিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। দিনভর কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ১.৬৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ টাকা ৮০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৭০ পয়সা থেকে ৬ টাকায় উঠানামা করে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইসলামী ব্যাংক ২.৩৭ পয়েন্ট, স্কয়ার ফার্মা, ২.২১ পয়েন্ট, বেক্সিমকো ফার্মা ২.১৯ পয়েন্ট, গ্রামীণ ফোন ২.০৯ পয়েন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১.৭৫ পয়েন্ট, রেনেটা ১.৬১ পয়েন্ট এবং বিকন ফার্মা ১.৫৯ পয়েন্ট দরপতন ঘটিয়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, এসব বড় কোম্পানির দরপতনের কারণেই সূচকের বড় পতন ঘটেছে। তাদের মতে, বাজারে বিনিয়োগকারীদের মনোভাব আরও দুর্বল হয়ে পড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’