ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
পতনেও লেনদেনের গতি ধরে রেখেছে ৩ কোম্পানি
সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার (১৯ জুন) পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৩০৫ কোটি ৬ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ২২ কোটি ৮২ লাখ টাকা কম। লেনদেন হ্রাসের দিনেও লেনদেনের গতি ধরে রেখেছে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- লাভেলো আইস্ক্রিম, বিচ হ্যাচারি এবং স্কয়ার ফার্মা। আগের র্মদিবসের মত আজও এই তিন কোম্পানি লেনদেনের শীর্ষ তালিকায় অবস্থান করছে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে এই ৩ কোম্পানির মোট ৩৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৮ কোটি ৩১ লাখ টাকার। আগের দিনের তুলনায় যদিও লেনদেন কমেছে ৪ কোটি ২৫ লাখ টাকার, তারপর আজও কোম্পানি তিনটি লেনেদেনের গতি ধরে রাখতে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে আজ টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইস্ক্রিমের। এদিন কোম্পানিটির মোট ১৪ কোটি ৭৭ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ১ কোটি ৬২ লাখ টাকা বেশি। আজ কোম্পানিটির লেনদেন বাড়লেও শেয়ার দর কমেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ০.২৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০১ টাকা ৭০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিচ হ্যাচারির। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ১৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল, যা আগের দিনের তুলনায় ১৩ লাখ টাকা কম। এদিন কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ০.৪৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৫ টাকা ৮০ পয়সায়। আজ স্কয়ার ফার্মার মোট ৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৫ কোটি ৭৬ লাখ টাকা কম। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ০.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০৫ টাকায়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)