ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্টক ডিভিডেন্ডে বিএসইসির অনুমোদন চেয়েছে ঢাকা ব্যাংক
শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য প্রস্তাবিত ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কাছে আবেদন করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর তথ্য অনুযায়ী, গত ১৬ জুন ব্যাংকটি বিএসইসি'র কাছে ৫ শতাংশ বোনাস শেয়ার বিতরণের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলেই এই বোনাস শেয়ার ব্যাংকের শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করা হবে।
এই ঘোষণার পর ঢাকা ব্যাংকের শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জে ০.৯৪ শতাংশ বেড়ে ১০ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত বছরের জন্য ঢাকা ব্যাংক মোট ১০ শতাংশ ডিভিন্ডে ঘোষণা করেছে। যার মধ্যে ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার রয়েছে। বোনাস শেয়ার ইস্যু করার উদ্দেশ্য হলো বাসেল-৩ নির্দেশিকা অনুযায়ী ব্যাংকের মূলধন ভিত্তি শক্তিশালী করা, যা দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্প্রসারণে সহায়ক হবে।
এদিকে, ব্যাংকটি ২০২৫ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শক্তিশালী আয় বৃদ্ধির খবর দিয়েছে। তাদের প্রধান ব্যাংকিং কার্যক্রম থেকে অপারেটিং আয় বৃদ্ধির ফলে এই অর্জন সম্ভব হয়েছে। গত ২৭ মে প্রকাশিত ব্যাংকের অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, জানুয়ারি-মার্চ সময়ে নিট মুনাফা ৮৪ কোটি ৬৩ লাখ টাকায় দাঁড়িয়েছে, যা গত বছরের একই প্রান্তিকের ৭৬ কোটি ৫০ লাখ টাকা থেকে ১১ শতাংশ বেশি। শেয়ারপ্রতি আয় (ইপিএস) গত বছরের ৭৬ পয়সা থেকে বেড়ে ৮৪ পয়সায় উন্নীত হয়েছে।
তবে ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে নিট মুনাফায় ২৩ শতাংশ পতন রেকর্ড করা হয়েছে। ২০২৪ সালে মোট মুনাফা ছিল ১২৮ কোটি ১৩ লাখ টাকা, যা ২০২৩ সালের ১৬৬ কোটি ৫২ লাখ টাকার তুলনায় কম। বার্ষিক ইপিএসও আগের বছরের ১ টাকা ৬৬ পয়সা থেকে কমে ১ টাকা ২৭ পয়সায় দাঁড়িয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)