ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
সূচক পতনের নেপথ্যে ৮ কোম্পানির শেয়ার
আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৩.৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩৯.৬৮ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩.৮০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৭.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৭০.২১ পয়েন্টে। সূচকের এমন পতনের নেপথ্যে ছিল তালিকাভুক্ত ৮ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল এ তথ্য জানিয়েছে।
পতন ঘটানো কোম্পানিগুলো হলো- বিকন ফার্মা, বিএটিবিসি, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, ইউসিবি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, লাফার্জহোলসিম এবং ন্যাশনাল ব্যাংক। এই ৮ কোম্পানি ডিএসইর সূচক থেকে ১৩ পয়েন্টের বেশি পতন ঘটিয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পতন ঘটিয়েছে বিকন ফার্মা। কোম্পানিটি আজ সূচক কমিয়েছে ২.১০ পয়েন্ট। এদিন কোম্পাটির শেয়ার দর ৪ টাকা ১০ পয়সা বা ৩.৮১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৩ টাকা ৪০ পয়সায়। দিনশেষে কোম্পানিটির মোট ৪২ হাজার ১৪৬টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ছিল ৪৪ লাখ ৩০ হাজার টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ ১.৯৫ পয়েন্ট দর পতন ঘটিয়েছে বিএটিবিসি। আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ১.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৭৭ টাকা ৫০ পয়সায়। দিনশেষে কোম্পানিটির মোট ১ লাখ ৫৭ হাজার ৫৫১টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ছিল ৪ কোটি ৩৯ লাখ ৮৮ হাজার টাকা।
১.৭৩ পয়েন্ট দর পতন ঘটিয়ে তৃতীয় অবস্থানে ছিল বেক্সিমকো ফার্মা। আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ১.৭২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৫ টাকা ৭০ পয়সায়। দিনশেষে কোম্পানিটির মোট ১ লাখ ৯২ হাজার ৩২৫টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ১ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার টাকা।
অন্য কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক ১.৫৮ পয়েন্ট, ইউসিবি ১.৫৩ পয়েন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১.৩৫ পয়েন্ট, লাফার্জহোলসিম ১.২৪ পয়েন্ট এবং ন্যাশনাল ব্যাংক ১.০০ পয়েন্ট দর পতন ঘটিয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের দাম ৪০ পয়সা কমে দাঁড়িয়েছে ৪৯ টাকা ৬০ পয়সায়, ইউসিবি ৩০ পয়সা কমে দাঁড়িয়েছে ১০ টাকা ১০ পয়সায়, লাফার্জহোলসিম ৮০ পয়সা কমে দাঁড়িয়েছে ৪৩ টাকা ৯০ পয়সায় এবং ন্যাশনাল ব্যাংক ১০ পয়সা কমে দাঁড়িয়েছে ৩ টাকা ৫০ পয়সায়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)