ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
লেনদেন বাড়ানোর সর্বোচ্চ চেষ্টায় সেরা ৬ কোম্পানি
আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছ। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৩.৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩৯.৬৮ পয়েন্টে। ডিএসইতে আজ মোট ৩১৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪১৭ কোটি ৩৭ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১০৩ কোটি ৭৫ লাখ টাকা।
তবে এদিন লেনদেন বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছে ‘এ’ ক্যাটাগরির ৬ কোম্পানি। যেগুলো আজ ডিএসইর লেনদেন তালিকায় শীর্ষ ১০টির মধ্যে স্থান করে নিয়েছে। স্টকনাও এ তথ্য জানিয়েছে।
কোম্পানি ৬টি হলো- লাভেলো আইস্ক্রিম, বিচ হ্যাচারি, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, স্কয়ার ফার্মা এবং ইস্টার্ন লুব্রিক্যান্টস।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে লাভেলো আইস্ক্রিমের। এদিন ডিএসইতে কোম্পানিটির ২০ কোটি ৫৮ লাখ ৮৯ হাজার টাকার। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯৫ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। যা আগের দিন ছিল ৯৫ টাকা ৬০ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিচ হ্যাচারির। আজ ডিএসইতে কোম্পানিটির ১১ কোটি ১০ লাখ ৪৫ হাজার টাকার। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪৪ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬ টাকা ২০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয় ব্র্যাক ব্যাংকের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ৭ কোটি ৬০ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৪৯ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। আগের দিন লেনদেন হয়েছিল ৫০ টাকায়।
অন্য ৩ কোম্পানির মধ্যে- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬ কোটি ৯১ লাখ ৫৭ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৬ কোটি ৮৩ লাখ ৮০ হাজার টাকা এবং ইস্টার্ন লুব্রিক্যান্টসের ৬ কোটি ১১ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
কোম্পানিগুলোর শেয়ার আজ সর্বশেষ লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৮৯ টাকা ৩০ পয়সায়, স্কয়ার ফার্মার ২০৩ টাকায় এবং ইস্টার্ন লুব্রিক্যান্টসের ২৫৮০ টাকা ১০ পয়সায়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)