ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
ডিএমপির দুই থানার ওসি বদলি
২০২৫ জুন ১৭ ০৯:২৮:৩৪
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রামপুরা ও তুরাগ থানার অফিসার ইনচার্জসহ (ওসি) তিন পুলিশ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।
সোমবার (১৬ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির নির্দেশনা দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দকে ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন তুরাগ থানার বর্তমান ওসি মোহাম্মদ রাহাৎ খান যিনি এখন রামপুরা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া ডিএমপির নিরস্ত্র পুলিশ পরিদর্শক এসএম শাহাদত হোসেনকে তুরাগ থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ডিএমপি জানিয়েছে, বদলির এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
পাঠকের মতামত:
ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে
- এইচএসসিতে পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের শীর্ষে ঢাবি
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- বুয়েটে পাঁচটি স্থায়ী পদে নিয়োগ, আবেদন শেষ ২৫ নভেম্বর
- এইচএসসিতে পাস করতে পারেননি প্রায় অর্ধেক পরীক্ষার্থী