ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
লেনদেন বৃদ্ধির নেতৃত্বে সেরা মানের ৬ কোম্পানি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৯.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৮৩.৬৫ পয়েন্টে। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৫৪ কোটি ৩৪ লাখ টাকা। এদিন লেনদেন বৃদ্ধির নেপথ্যে ছিল ‘এ’ ক্যাটাগরির ৬ কোম্পানির শেয়ার। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৬টি হলো- লাভেলো আইস্ক্রিম, ব্র্যাক ব্যাংক, বিচ হ্যাচারি, স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশন এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে লাভেলো আইস্ক্রিমের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ২৩ কোটি ৭০ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯৫ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। আজ শেয়ারটির দাম কমেছে ১০ পয়সা বা ০.১০ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ ১৯ কোটি ৯০ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫০ টাকায় লেনদেন হয়েছে। আজ শেয়ারটির দাম কমেছে ২০ পয়সা বা ০.৪০ শতাংশ।
১৫ কোটি ২৩ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে বিচ হ্যাচারি। আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার দর ছিল ৪৬ টাকা ২০ পয়সা। আজ শেয়ারটির দাম বেড়েছে ৬০ পয়সা বা ১.৩২ শতাংশ।
ডিএসইতে লেনদেনের নেতৃত্বে থাকা অন্য ৩টি কোম্পানির মধ্যে- স্কয়ার ফার্মার ১১ কোটি ২৭ লাখ ১৯ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৭ কোটি ৬৪ লাখ ২৯ হাজার টাকা এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৭ কোটি ৫ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানি ৩টির মধ্যে মধ্যে- স্কয়ার ফার্মার দাম কমেছে আজ ১ টাকা ১০ পয়সা বা ০.৫৪ শতাংশ , ওরিয়ন ইনফিউশনের দাম বেড়েছে ২৩ টাকা ৭০ পয়সা বা ৭.৬১ শতাংশ এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের দাম বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ১.৬৭ শতাংশ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’