ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ইতিবাচক ধারায় ফিরছে শেয়ারবাজার
ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে দেশের শেয়ারবাজার। ঈদের আগে শেষ কার্যদিবসের সূচকের উর্ধ্বমুখী ধারায় চলতি সপ্তাহে ধরে রেখেছে। আগের কর্মদিবসের (রোববার) মত আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও (সোমবার) উর্ধ্বমুখী ধারা ধরে রেখেছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। যে কারণে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। কিন্তু দিনশেষে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ (১৬ জুন) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৯.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৮৩.৬৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৬.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫.৩৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৫.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৮৭.৫৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩১৫টির দর বেড়েছে, ৩৬টির দর কমেছে এবং ৪৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৪১৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৬৩ কোটি ২ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৫৪ কোটি ৩৪ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৫টির, কমেছে ৪৭টির এবং পরিবর্তন হয়নি ২২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৫.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৬০.৯৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৪৫.৪৪ পয়েন্ট বেড়েছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)