ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
থামছে বিদেশিদের শেয়ারবাজার ছাড়ার প্রবণতা, বাড়ছে বিনিয়োগকারীর সংখ্যা
দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশের শেয়ারবাজারে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের শেয়ারবাজার ছাড়ার প্রবণতা অবশেষে বন্ধ হয়েছে। জুনের প্রথম সপ্তাহে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব ৫০টি বেড়েছে, যা বাজার সংশ্লিষ্টদের জন্য একটি ইতিবাচক খবর।
এর আগে ২০২৩ সালের নভেম্বর থেকে চলতি বছরের ২০ মে পর্যন্ত বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা ধারাবাহিকভাবে শেয়ারবাজার ছেড়ে যাচ্ছিলেন, যার ফলে তাদের বিও হিসাব ৯ হাজার ১৭৬টি কমে গিয়েছিল। এর মধ্যে চলতি বছরেই কমেছিল ৩৫৫টি বিও হিসাব।
সিডিবিএলের তথ্য অনুযায়ী, বর্তমানে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৮৯ হাজার ৬৮৩টি। শেখ হাসিনা সরকারের পতনের সময় (০৫ আগস্ট) এই সংখ্যা ছিল ১৬ লাখ ৬৮ হাজার ৫৮টি। সেই হিসাবে শেখ হাসিনা সরকারের পতনের পর শেয়ারবাজারে বিও হিসাব বেড়েছে ২১ হাজার ৬২৫টি।
চলতি বছরের ২০ মে পর্যন্ত বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীর সংখ্যা ধারাবাহিকভাবে কমলেও চলতি জুন মাসে তাদের বিও হিসাব ৫০টি বেড়েছে, যা বর্তমানে ৪৬ হাজার ৩৮৬টি। এর আগে ২০ মে এই সংখ্যা ৪৬ হাজার ৩৩৬টিতে নেমে এসেছিল। তবে শেখ হাসিনা সরকারের পতনের দিনের (৪৭ হাজার ৮৪টি) তুলনায় বর্তমানে বিদেশি ও প্রবাসীদের বিও হিসাব এখনো ৬৯৮টি কম রয়েছে।
প্রসঙ্গত, বিদেশিদের বাংলাদেশের শেয়ারবাজার ছাড়ার প্রবণতা শুরু হয়েছিল ২০২৩ সালের নভেম্বর থেকে। ২০২৩ সালের ২৯ অক্টোবর বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের নামে বিও হিসাব ছিল ৫৫ হাজার ৫১২টি, যা থেকে এ পর্যন্ত ৯ হাজার ১২৬টি কমেছে।
অপরদিকে, শেখ হাসিনা সরকারের পতনের পর স্থানীয় বিনিয়োগকারীদের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে দেখা যাচ্ছে। বর্তমানে দেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব আছে ১৬ লাখ ২৫ হাজার ৫১১টি। ২০২৪ সাল শেষে এই সংখ্যা ছিল ১৬ লাখ ১৮ হাজার ২৬২টি। অর্থাৎ চলতি বছরে স্থানীয় বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ৭ হাজার ২৪৯টি। শেখ হাসিনা সরকার পতনের সময় স্থানীয় বিনিয়োগকারীদের নামে বিও হিসাব ছিল ১৬ লাখ ৩ হাজার ৮২২টি। সেই হিসাবে সরকার পতনের পর দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ২১ হাজার ৬৮৯টি।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার সময়সূচি নিয়ে যা জানা গেল
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে