ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
৩ শিফটে হবে বুয়েটের প্রাক-নির্বাচনী পরীক্ষা, সূচি ও রোল বিভাজন প্রকাশ
ডুয়া ডেস্ক: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষাি আগামী ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। তিন শিফটে হবে এ পরীক্ষা। ইতিমধ্যে কোন শিফটে কোন রোল নম্বরধারীদের পরীক্ষা হবে, তা প্রকাশ করা হয়েছে। বুয়েটের ভর্তিব্ষিয়ক ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
ইতোমধ্যে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। আগামী ২৩ জানুয়ারি প্রাক-নির্বাচনী প্রথম শিফটের পরীক্ষা ৯টা থেকে ১০টা নেওয়া হবে। ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত দ্বিতীয় শিফট এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত তৃতীয় শিফটের পরীক্ষা নেওয়া হবে।
এবার প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যোগ্য প্রার্থী হয়েছেন ২৪ হাজার ২০৫ জন শিক্ষাথী। এর আগে গত ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ বছর বুয়েটে দুই ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে প্রাক্-নির্বাচনী ও পরে মূল ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৩ জানুয়ারি প্রাক্–নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের মূল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?