ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মুনাফা কমেছে বিবিধ খাতের চার কোম্পানির
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের ১৫টি কোম্পানির মধ্যে ১০টি কোম্পানি তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে মুনাফা কমেছে ৪টি কোম্পানির। বিপরীতে মুনাফা বেড়েছে ৬টির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- জিকিউ বলপেন, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ এবং উসমানিয়া গ্লাস।
জিকিউ বলপেন
চলতি অর্থবছরে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৩ পয়সা। আগের বছর একই সময় শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ২৪ পয়সা।
প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১৬ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল ৩ টাকা ২৮ পয়সা।
মিরাকেল ইন্ডাস্ট্রিজ
চলতি অর্থবছরে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৪ পয়সা। আগের বছর একই সময় শেয়ারপ্রতি লোকসান ছিল ৬৪ পয়সা।
প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল ১ টাকা ৭৮ পয়সা।
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ
চলতি অর্থবছরে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৫ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ৬৫ পয়সা।
প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৯১ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ১ টাকা ৩ পয়সা।
উসমানিয়া গ্লাস
চলতি অর্থবছরে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময় শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ২৬ পয়সা।
প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৭৮ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল ৫ টাকা ৮৪ পয়সা।
অর্থবছরের তৃতীয় প্রান্তিকে বিবিধ খাতে বেশিরভাগ কোম্পানি স্থিতিশীল বা ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। যদিও ৪টি কোম্পানির মুনাফা কিছুটা কমেছে। তবুও এটি প্রমাণ করে যে চলমান বৈশ্বিক ও দেশীয় চ্যালেঞ্জের মধ্যেও কোম্পানিগুলো ব্যবসায়িক কার্যক্রম সচল রেখেছে এবং সময়মতো আর্থিক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সুশাসন ও জবাবদিহির প্রতি তাদের অঙ্গীকার বজায় রেখেছে।
এতে কোম্পানিগুলো শেয়ারবাজারে স্বচ্ছতা বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। নিয়মিত প্রতিবেদন প্রকাশ বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণেও সহায়ক হিসেবে কাজ করবে, যা সামগ্রিকভাবে শেয়ারবাজারকে আরও গতিশীল করে তুলতে পারে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা