ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
ঘন কুয়াশায় ঢাকা রাজধানী, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি
ডুয়া নিউজ: রাজধানী ঢাকাসহ সারা দেশে তীব্র শীত শুরু হয়েছে। হিমেল বাতাস ও মাঝারি থেকে ঘন কুয়াশা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে। বেলা বাড়ার পরেও সূর্যের দেখা মেলেনি। ফলে রাজধানীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে।
এদিন ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব এত বেশি ছিল যে, দৃশ্যমানতা কমে গেছে, যেটি যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে কিছুটা বাধা সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকালে টঙ্গী, উত্তরা, বিমানবন্দর, খিলক্ষেতসহ আশপাশের এলাকায় এ ধরনের পরিস্থিতি দেখা যায়। সরেজমিনে দেখা যায়, শীতের তীব্রতার কারণে রাজধানীবাসীর জীবনযাত্রা কিছুটা বিঘ্নিত হয়েছে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে দিনের আলোতে কিছু দ্রষ্টব্য বস্তুও স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। যদিও বেলা বাড়ার সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে, তবে ঠান্ডার অনুভূতি তুলনামূলকভাবে বেশি।
তবে অনেকেই বলছেন, বুধবার থেকেই সূর্যের তাপ অনুপস্থিত থাকায় শীতের প্রকোপ বেড়েছে। সকাল থেকে দৃশ্যমানতার অভাব অফিসগামী মানুষ এবং স্কুলগামী শিক্ষার্থীদের জন্য ভোগান্তির সৃষ্টি করেছে। দুর্ঘটনা এড়াতে চালকরা হেডলাইট জ্বালিয়ে এবং ধীর গতিতে গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন।
ময়মনসিংহ থেকে রাজধানীর মহাখালীর উদ্দেশ্যে যাত্রা করা সৌখিন বাসের চালক আমিনুল ইসলাম বলেন, “ভোরে গাড়ি রওনা দেওয়ার সময় দুই হাত দূরের কিছুও দেখা যাচ্ছিল না। আমি খুব সতর্কতার সঙ্গে গাড়ির গতি কমিয়ে চালিয়েছি এবং দুর্ঘটনার ঝুঁকি এড়াতে হেডলাইটের সঙ্গে ফগ লাইটও ব্যবহার করছি।”
আজ সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া শুষ্ক থাকলেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৬-১২ কিমি বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
এর আগে, আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনের বেলায় শীতের অনুভূতি থাকবে। বজায় থাকা কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা
- জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: ঢাবি প্রো-ভিসি