ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
অবসানের পথে ফার্মাসিস্ট-টেকনোলজিস্টদের ২২ বছরের বঞ্চনা
ডুয়া নিউজ: মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের বেতন স্কেল ও পদমর্যাদা বৃদ্ধির দাবি প্রায় ২২ বছর ধরে ঝুলে রয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা এবং বেতন স্কেল বৃদ্ধির দাবি ওঠার পর থেকে এই পেশার সাথে যুক্ত মানুষগুলো তাদের ন্যায্য অধিকার পেতে সোচ্চার হয়ে উঠেছেন। দীর্ঘ এ সময়ে, অন্যান্য ডিপ্লোমাধারী পেশাজীবীরা দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা লাভ করলেও টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা অব্যাহতভাবে বঞ্চিত থেকে গেছেন।
বিডিএইচটিএ এবং বিডিপিএর পক্ষ থেকে ২০০২ সালে বিএনপি সরকারের প্রধানমন্ত্রীকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মতো দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা ও বেতন স্কেল বৃদ্ধির আবেদন জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সেই বছরের ১৭ জানুয়ারি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তৎকালীন সংস্থাপন (বর্তমানে জনপ্রশাসন) সচিবকে নির্দেশ দেওয়া হয়। সেই সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ও তাদের চাকরি দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা ও বেতন স্কেল উন্নীত করার প্রস্তাব করে। কিন্তু সেই সুপারিশ ২০ বছরেও কার্যকর করা হয়নি, ফলে চিকিৎসা খাতের এ গুরুত্বপূর্ণ পেশাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা বৈষম্যের শিকার হন।
সম্প্রতি ক্ষমতার পরিবর্তনের পর, টেকনোলজিস্টরা আবারও তাদের দাবি বাস্তবায়নে সোচ্চার হয়। এর প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভায় জনপ্রশাসন, অর্থ, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ এই বিষয়টি নিয়ে আশাবাদী, তারা অতীতের ভুলভ্রান্তির সংশোধন এবং ন্যায্য দাবি বাস্তবায়নের আশা পোষণ করছেন। এর মাধ্যমে দীর্ঘ ২২ বছরের অবৈধ বঞ্চনার অবসান ঘটবে এবং স্বাস্থ্য খাতে আরো কার্যকরী ও উন্নত সেবা প্রদানের পথ সুগম হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে যা জানাল মাউশি