ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
চাহিদা বাড়ছে সেরা মানের শেয়ারের
ধারাবাহিক দরপতন কাটিয়ে উত্থানে ফিরতে শুরু করেছে দেশের শেয়ারবাজার। নিয়ন্ত্রক সংস্থার ইতিবাচক সিদ্ধান্তের কারণে লেনদেনে সক্রিয় হচ্ছে বিনিয়োগকারীরা। ভাল শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীরা আগ্রহী হচ্ছে। যে কারণে দর বৃদ্ধিতে সেরা শেয়ারগুলো এগিয়ে রয়েছে।
আজ (০১ জুন) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৬৮ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৪০২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২০৩টির। এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৫টিই ছিল ‘এ’ ক্যাটাগরির। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- শাশা ডেনিমস, আরগন ডেনিমস, এনআরবি ব্যাংক, ঢাকা ব্যাংক এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে শাশা ডেনিমসের। আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৯.৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ টাকা ৬০ পয়সায়। বিনিয়োগকারীদের ব্যাপক চাহিদার কারণে কোম্পানিটির শেয়ারে বিক্রেতা সঙ্কটে হল্টেড হতে দেখা গেছে।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে আরগন ডেনিমসের। আজ কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ৯০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ ৫০ পয়সা বা ৫.৩২ শতাংশ দর বেড়েছে এনআরবি ব্যাংকের। দিনশেষে ব্যাংকটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়।
অন্য দুই কোম্পানির মধ্যে- ঢাকা ব্যাংকের ৫০ পয়সা বা ৪.৯০ শতাংশ এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫০ পয়সা বা ৪.৮১ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)