ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
সব ইউনিটের ৪র্থ মনোনয়ন ও সাক্ষাৎকারের তারিখ প্রকাশ ঢাবির
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সব ইউনিটের স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামে ভর্তির চতুর্থ বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। আগামীকাল ৩১ মে শনিবার নতুন মনোনীত শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা নতুন করে মনোনয়ন পেয়েছেন তাদের নির্ধারিত সময় অনুযায়ী সাক্ষাৎকারে অংশ নিতে হবে এবং মূল মার্কশিটসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। সাক্ষাৎকারের নির্দিষ্ট সময়সূচি জানতে সংশ্লিষ্ট ইউনিটের নোটিশ বোর্ড ওয়েবসাইটে দেখে নিতে বলা হয়েছে।
ব্যবসায় শিক্ষা ইউনিটের বিষয়ে জানানো হয়েছে, এই ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীরা ২ জুন পর্যন্ত অনলাইনে ‘বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম’ জমা দিতে পারবেন। যারা পূর্বে ফরম পূরণ করেছেন তাদেরকে ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য উপযুক্ত বিষয়গুলো পূর্বের তালিকার সাথে সংযুক্ত করে বিষয় পছন্দক্রম চূড়ান্ত করতে হবে।
যেসব শিক্ষার্থী মনোনীত বিষয় দেখতে পাচ্ছেন না তাদেরকে পুনরায় ব্যবসায় শিক্ষা ইউনিটের এলিজিবল বিষয়সহ বিষয় পছন্দক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে ব্যবসায় শিক্ষা ইউনিটের শিক্ষার্থীদের ফলাফল পুনঃপরীক্ষার মাধ্যমে চূড়ান্ত করে প্রকাশ করা হয়। মেধাক্রম অনুযায়ী ১ থেকে ১২০০ পর্যন্ত এবং কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২ জুনের মধ্যে বিস্তারিত ফরম পূরণ ও বিষয় পছন্দক্রম জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিস্তারিত জানতেএখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী