ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
রাইট শেয়ার আবেদনের তারিখ ঘোষণা করলো বার্জার পেইন্টস
শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ পিএলসি তাদের রাইট শেয়ার ইস্যুর সময়সূচি প্রকাশ করেছে। নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ১৫ জুলাই থেকে রাইট শেয়ারের জন্য আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ৩ আগস্ট পর্যন্ত।
কোম্পানি সূত্রে জানা গেছে, রাইট শেয়ারের জন্য উপযুক্ত বিনিয়োগকারীদের শনাক্ত করতে ২৯ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। এ তারিখে যেসব শেয়ারহোল্ডারের নামে শেয়ার থাকবে, তারাই রাইট শেয়ার কেনার সুযোগ পাবেন।
এর আগে মঙ্গলবার (২৭ মে) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বার্জার পেইন্টসের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন দেয়। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের সঙ্গে ১ হাজার ১০০ টাকা প্রিমিয়াম যোগ করে ১ হাজার ১১০ টাকা দরে মোট ২৭ লাখ ২৮ হাজার ১১১টি সাধারণ শেয়ার ইস্যু করবে।
এই রাইট ইস্যুর মাধ্যমে কোম্পানিটি প্রায় ৩০২ কোটি ৮২ লাখ টাকা মূলধন সংগ্রহ করবে। প্রাপ্ত অর্থ ব্যবহার করা হবে একটি নতুন উৎপাদন কারখানা স্থাপনসহ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কার্যক্রম সম্প্রসারণ এবং রাইট অফার প্রক্রিয়ার ব্যয় নির্বাহে।
রাইট ইস্যুর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)