ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
পতনের বাজারে আশা জাগাল দুর্বল পাঁচ কোম্পানি
শেয়ারবাজারে ধারাবাহিকভাবে চলছে পতনের মাতম। বিনিয়োগকারীরা এই মাতমে নিঃস্ব হওয়ার পথে। আজ মঙ্গলবার (২৭ মে) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পতনের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৯২টি প্রতিষ্ঠান। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির। দরবৃদ্ধির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৫টিই ছিল দুর্বল বা ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। এরফলে পতনের দিনেও দুর্বল কোম্পানিগুলোর শেয়ার বিনিয়োগকারীদের মাঝে আশা জাগিয়েছে।
কোম্পানিগুলো হলো- ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, রেনউইক যজ্ঞেশ্বর এবং আইসিবি ইসলামিক ব্যাংক। কোম্পানিগুলোর মধ্যে প্রথম চারটি আজ দরবৃদ্ধির শীর্ষ নেতৃত্ব দিয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে দর বেড়েছে ইউনিয়ন ব্যাংকের। আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৩০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে গ্লোবাল ইসলামী ব্যাংকের। আজ ব্যাংকটির শেয়ার দর ৩০ পয়সা বা ৯.৬৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৪০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ ৩০ পয়সা বা ৮.৫৭ শতাংশ দর বেড়েছে ন্যাশনাল ব্যাংকের। আজ ব্যাংকটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।
অন্য দুই কোম্পানির মধ্যে- রেনউইক যজ্ঞেশ্বরের ৩৩ টাকা বা ৫.৩০ শতাংশ এবং আইসিবি ইসলামিক ব্যাংকের ১০ পয়সা বা ৩.৫৭ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)