ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
দাবি আদায়ের আন্দোলন: এনবিআরে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন
ডুয়া ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার (২৪ মে) সকাল থেকে আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়সহ ঢাকার বিভিন্ন কর অঞ্চল, কাস্টম হাউস ও ভ্যাট কমিশনারেটে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। ভবনে প্রবেশের সময় কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে হচ্ছে।
এর মধ্যেই চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
সকাল থেকেই এনবিআর ভবনের নিচে অবস্থান কর্মসূচিতে অংশ নেন শতাধিক কর্মকর্তা-কর্মচারী। একইসঙ্গে সারাদেশের কর, কাস্টমস ও ভ্যাট অফিসেও পালন করা হচ্ছে কর্মবিরতি। কর্মসূচির আওতায় কোনো সেবা দেওয়া হচ্ছে না ভ্যাট অফিস, কর অঞ্চল ও কাস্টম হাউসে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি কার্যক্রম কর্মবিরতির আওতামুক্ত রয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—১. এনবিআর চেয়ারম্যানের অপসারণ,২. এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল,৩. রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসমক্ষে প্রকাশ,৪. খসড়া ও সুপারিশপত্র পর্যালোচনার মাধ্যমে অংশীজনদের মতামত নিয়ে টেকসই রাজস্ব সংস্কার নিশ্চিত করা।
আন্দোলনকারীরা বলেন, তারা জনদুর্ভোগ চায় না, কিন্তু ন্যায্য দাবিতে বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছেন। এজন্য সেবাগ্রহীতাদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’