ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
রাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
ডুয়া নিউজ: ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বিজ্ঞপ্তি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। আজ ৩১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ১ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত মোট ২৭ ঘণ্টার জন্য বহাল থাকবে এ নিষেধাজ্ঞা।
গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) রাবি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।
এতে বলা হয়, ‘৩১ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৫টা থেকে ১ জানুয়ারি (বুধবার) রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিনা অনুমতিতে বহিরাগতদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা থাকবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) চত্বরে পিঠার দোকানও ৩১ ডিসেম্বর সারা দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।’
এর আগে ৩০ ডিসেম্বর সকালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের (বরেন্দ্র বিশ্ববিদ্যালয়) দুজন শিক্ষার্থীকে রাবি ক্যাম্পাসে আপত্তিকর অবস্থায় থাকার অভিযোগে প্রক্টরিয়াল টিমের জিজ্ঞাসাবাদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক শুরু হয়। এদিন রাতেই দাপ্তরিক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিরাগতদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে রাবি প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, ক্যাম্পাসের অভ্যন্তরে শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ বজায় রাখতেই এ ধরনের সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময় সুশৃঙ্খল, নিরাপদ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে সবার সহযোগিতাও কামনা করে রাবি প্রশাসন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?