ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজসমূহের (প্রযুক্তি ইউনিট) ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার ২২ মে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীরা তাদের উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাশের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর ব্যবহার করে ওয়েবসাইট (https://collegeadmission.eis.du.ac.bd/) থেকে ফলাফল জানতে পারবে।
এ ছাড়া মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল জানতে হলে টেলিটক, রবি, বাংলালিংক অথবা এয়ারটেল নম্বর থেকে DU TEC টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
ফল পুনঃনিরীক্ষার বিষয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ যদি তার ফল পুনঃনিরীক্ষা করাতে ইচ্ছুক হন তাহলে তাকে আগামী ২৫ মে থেকে ২৯ মে’র মধ্যে এক হাজার টাকা জমা দিয়ে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। পরে পূরণ করা ফরমের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি সংযুক্ত করে জমা দিতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)