ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
হজে গিয়ে হাসপাতালে ভর্তি ১৮ বাংলাদেশি, মৃত্যু ৯ জনের
ডুয়া ডেস্ক: চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৬২ জন বাংলাদেশি হজযাত্রী অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে ১৮ জনকে বর্তমানে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া হজ পালনকালে ৯ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের ২২ মে প্রকাশিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়, সৌদি আরবে চিকিৎসাসেবা গ্রহণকারী হজযাত্রীর সংখ্যা ৬২ জন। এর মধ্যে ১৮ জন এখনো হাসপাতালে ভর্তি। এ ছাড়া হজযাত্রীদের জন্য সৌদি আরবের স্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে মোট ২০ হাজার ৩৬৭টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।
মোট মৃত্যুর সংখ্যা ৯ জন। এর মধ্যে ৮ জন পুরুষ ও ১ জন নারী। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে মক্কায় এবং পাঁচজনের মদিনায়।
উল্লেখ্য, ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হয় এবং এখন পর্যন্ত মোট ৫২ হাজার ৬৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৮ হাজার ১০৭ জন।
হজযাত্রীদের শেষ ফ্লাইট সৌদি আরবে যাবে ৩১ মে। চাঁদ দেখার ওপর নির্ভর করে এবারের হজ অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত