ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
পারিশ্রমিক নেননি সংস্কার কমিশনের ১১ জন
ডুয়া ডেস্ক: গণঅভ্যুত্থলের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় পুনর্গঠনের অংশ হিসেবে বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেয় এবং গঠন করা হয় একাধিক সংস্কার কমিশন। এসব কমিশনের মধ্যে পাঁচটির চেয়ারম্যান ও ছয়জন সদস্য কোনো ধরনের পারিশ্রমিক গ্রহণ করেননি। তাদের এই স্বেচ্ছাসেবামূলক অবদানের জন্য সরকার কৃতজ্ঞতা প্রকাশ করেছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গত ১৮ মে যেসব কমিশন প্রধান এবং সদস্যরা অবৈতনিক ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করেছেন তাদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী এবং কমিশনের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ কা ফিরোজ আহমেদ কোনো ধরনের পারিশ্রমিক গ্রহণ করেননি।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের চেয়ারম্যান সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, শ্রম সংস্কার কমিশনের প্রধান বিলস-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, সংবিধান সংস্কার কমিশনের প্রধান রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক অধ্যাপক আলী রীয়াজ এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান কোনো পারিশ্রমিক না নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া যারা কোনো পারিশ্রমিক না নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে রয়েছেন—শ্রম সংস্কার কমিশনের সদস্য ও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভানেত্রী তাসলিমা আখতার, সংবিধান সংস্কার কমিশনের সদস্য বার-এট-ল ইমরান সিদ্দিকী, এম মঈন আলম ফিরোজ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শরীফ ভূঁইয়া এবং লেখক ও মানবাধিকার কর্মী মো. মুস্তাইন বিল্লাহ।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকার তাঁদের এই নিঃস্বার্থ সেবাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণে রাখবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ডিসেম্বরেই দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত