ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
যমুনা যাত্রায় বাধা পেয়ে কাকরাইলে আরেকদল আন্দোলনকারী
ডুয়া ডেস্ক: এবার বকেয়া বেতন পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু করেছেন। তবে যাত্রাপথে পুলিশের বাধার মুখে পড়ে তারা কাকরাইল মোড়ে গিয়ে অবস্থান নেন।
আজ মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টার দিকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা কাকরাইল মোড়ে উপস্থিত হন।
জানা যায়, বকেয়া বেতনের দাবিতে ব্যানার হাতে স্লোগান দিতে দিতে পল্টন থেকে যমুনার দিকে অগ্রসর হন গার্মেন্টস শ্রমিকরা। তবে কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে সেখানে বসে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।
আন্দোলনকারীরা জানান, প্রায় ১৮ মাস আগে বন্ধ হয়ে যাওয়া ডার্ড গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের সব পাওনা ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী পরিশোধের দাবিতে তারা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে চান। এ দাবিতে তারা “স্মারকলিপি প্রদান কর্মসূচি” লেখা ব্যানার হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)