ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ঢাকা থেকে উড্ডয়নের পরপরই ২৯০ যাত্রীর তার্কিশ বিমানের ইঞ্জিনে আগুন
ডুয়া ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইনসের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানে ছিলেন ২৯০ জন যাত্রী।
মঙ্গলবার (২০ মে) সকাল ৭টার দিকে তার্কিশ এয়ারলাইনসের TK713 ফ্লাইটটি (এয়ারবাস A330-303) শাহজালাল বিমানবন্দর থেকে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করে। উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর পাইলট বিমানের একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান। তখনই তিনি দ্রুত ফিরে আসার সিদ্ধান্ত নেন।
বিমানটি প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর দিয়ে অবশেষে সকাল ৮টা ১৫ মিনিটে জরুরি অবতরণ করে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ গণমাধ্যমকে জানান, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পাইলট ইঞ্জিনে সমস্যার ইঙ্গিত পান। ধারণা করা হচ্ছে, এটি বার্ড হিটের (পাখির ধাক্কা) কারণে হয়ে থাকতে পারে। তবে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটি নিরাপদে ফেরত আনেন।
বিমানবন্দর সূত্র জানায়, যাত্রীদের প্লেন থেকে নামিয়ে হোটেলে নেওয়ার ব্যবস্থা করেছে এয়ারলাইনস কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ১৬ মে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বাম পাশের ল্যান্ডিং গিয়ারের চাকা খুলে নিচে পড়ে যায়। তবে পাইলটের দক্ষতায় সেটিও নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। ফ্লাইটটিতে শিশুসহ ৭১ জন যাত্রী ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ