ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
দরপতনের ভিড়ে ব্যতিক্রম ৬ কোম্পানি, বিক্রেতা সংকটে হল্টেড
ডুয়া নিউজ: আজ রোববার (১৮ মে), সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ২৯ দশমিক ৩৮ পয়েন্ট কমেছে।
তবে সূচক পতনের মাঝেও ডিএসইতে ৬টি কোম্পানির শেয়ারে ছিলো ক্রেতার আধিক্য, কিন্তু ছিল না কোনো বিক্রেতা। ফলে বিক্রেতা সঙ্কটে এসব কোম্পানির শেয়ার হল্টেড (লেনদেন স্থগিত) হয়েছে। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
হল্টেড হওয়া প্রতিষ্ঠানগুলো হলো হলো- সোনারগাঁও টেক্সটাইল, প্রাইম ফাইন্যান্স, ইন্ট্রারন্যাশনাল লিজিং, ফিনিক্স ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স এবং বাটা সু।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, উল্লিখিত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে সোনারগাঁও টেক্সটাইলের। এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৭০ পয়সা বা ৯.৭১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকা ৫০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ বেড়েছে প্রাইম ফাইন্যান্সের দর। কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ৯.৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ৬০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর। এটি ৩০ পয়সা বা ৯.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৬০ পয়সায়।
অন্য প্রতিষ্ঠানগুলো মধ্যে- ফিনিক্স ফাইন্যান্সের ৩০ পয়সা বা ৮.৫৭ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সর ৩০ পয়সা বা ৭.৮৯ শতাংশ এবং বাটা সু কোম্পানির ৬১ টাকা ৯০ পয়সা বা ৭.৫০ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)