ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
ফ্রান্স ও স্পেনে ড. ইউনূসের সফর বাতিল
ডুয়া ডেস্ক: জাতিসংঘের তৃতীয় ওশেন কনফারেন্স ও ফিন্যান্সিং ফর ডেভেলপমেন্ট (এফএফডি৪) কনফারেন্সে যোগ দিতে আমন্ত্রণ পেলেও, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্স ও স্পেন সফরে যাচ্ছেন না।
ফ্রান্সের নিসে জুনে অনুষ্ঠিতব্য ওশেন কনফারেন্সে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ড. ইউনূসকে আমন্ত্রণ জানান, তবে তিনি অংশগ্রহণ করবেন না। বাংলাদেশের তরফ থেকে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কনফারেন্সে যাবে।
স্পেনে জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে অনুষ্ঠিতব্য এফএফডি-৪ কনফারেন্সেও প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু তিনি সেখানেও যোগ দিতে পারবেন না। বাংলাদেশ থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রতিনিধিদল কনফারেন্সে অংশগ্রহণ করবে।
সরকার প্রধান বহুপক্ষীয় এই দুই ফোরামে যোগ না দেওয়ায় ড. ইউনূসের ফ্রান্স-স্পেন সফর বাতিল হয়েছে।।
ফ্রান্সে প্রধান উপদেষ্টার ওশেন কনফারেন্সে না যাওয়ার পেছনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর বেশ কয়েকটি বহুপক্ষীয় ফোরামে বিদেশ সফর করেছেন, যেখানে বাংলাদেশের স্বার্থ বিবেচনায় রাখা হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট আমন্ত্রণ জানানোর পর বাংলাদেশ কনফারেন্সে অংশগ্রহণের পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকেরও চেষ্টা করেছিল, তবে ফ্রান্সের পক্ষ থেকে সম্মতি পাওয়া যায়নি। তাই শুধু একটি কনফারেন্সেই যাওয়া যুক্তিযুক্ত নয় বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্পেন সফর নিয়েও জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা সেখানে যাবেন না, তবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) একটি প্রতিনিধিদল জাতিসংঘের ফিন্যান্সিং ফর ডেভেলপমেন্ট (এফএফডি৪) কনফারেন্সে অংশগ্রহণ করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে