ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের পুনরায় ভর্তি পরীক্ষা আজ
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের (আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম) পুনরায় ভর্তি পরীক্ষা আজ শনিবার (১৭ মে) অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষাটি শুধু এমসিকিউ (বহুনির্বাচনি) ভিত্তিক হবে এবং বিকেল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে। এ পরীক্ষায় কেবল উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরাই অংশ নিতে পারবেন।
এর আগে ১৫ মে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র গত ৮ ফেব্রুয়ারির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাই আজকের পুনরায় নেওয়া এমসিকিউ পরীক্ষায় বসতে পারবেন। পরীক্ষায় অংশ নিতে ভর্তিচ্ছুদের অবশ্যই নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। পূর্বের প্রবেশপত্র অকার্যকর। তবে নতুন প্রবেশপত্রে রোল নম্বর অপরিবর্তিত থাকবে। প্রবেশপত্র ডাউনলোডের শেষ সময় আজ শনিবার দুপুর ২টা পর্যন্ত।
জানা যায়, প্রশ্নপত্রে ত্রুটির কারণে আদালতের নির্দেশে এই পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির বিশেষ সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এই পুনরায় ভর্তি পরীক্ষা শুধু এমসিকিউ অংশে নেওয়া হচ্ছে এবং কেবলমাত্র উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন—এ নির্দেশ আদালতের।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পরীক্ষায় এমসিকিউ অংশে ১২টি প্রশ্নে সেট গরমিল ধরা পড়ে। এই গরমিলের সমাধান দিতে না পারায় ২০ এপ্রিল পরীক্ষার ফল প্রকাশের উদ্যোগের বিরুদ্ধে কিছু ভর্তিচ্ছু আদালতে রিট করেন। এরপর হাইকোর্ট পরীক্ষার ফল প্রকাশে দুই মাসের জন্য স্থগিতাদেশ দেন। পরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটি ২৩ মার্চ এক বিশেষ সভায় এমসিকিউ অংশের পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং আদালতের অনুমতি চেয়ে আবেদন করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা