ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্ট ইনোভেশন সামিট অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ, মিশন গ্রিন বাংলাদেশ এবং জেসিআই ঢাকা মেট্রো-এর যৌথ উদ্যোগে ‘এনভায়রনমেন্ট ইনোভেশন সামিট’ আজ শনিবার (২৮ ডিসেম্বর) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সকালে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকাস্থ সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি নায়োকা মারটিনেজ ব্যাকস্ট্রম। অনুষ্ঠানে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, বেসরকারি সংস্থা ওয়াটার কিপার বাংলাদেশের কো-অর্ডিনেটর শরীফ জামিল, গ্রীন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি এবং দ্যা ডেইলি স্টারের এনজিও ও ফরেন মিশন বিষয়ক ইনচার্জ তানজিম ফেরদৌস বিভিন্ন সেশনে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, পরিবেশ আমাদের অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত। মানুষ, জীববৈচিত্র্য, পৃথিবী ও বাংলাদেশের স্বার্থে পরিবেশকে রক্ষা করতে হবে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করা কোন একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামীর পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তুলতে দায়িত্ববোধ ও জনসচেতনতা বৃদ্ধির উপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ৭০টি পরিবেশ সংগঠনের ৪ শতাধিক কর্মী অংশগ্রহণ করেন। এতে জলবায়ু সহনশীল নানা উদ্ভাবন ও কাজের জন্য ৯জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: বৃক্ষ বিষয়ক কন্টেন্ট নির্মাতা উম্মে কুলসুম পপি ও আবু সাঈদ আল সাগর, ধরিত্রীর জন্য আমরা-এর সদস্য সচিব শরীফ জামিল, ইয়ুথ নেটের সোহানুর রহমান ও এখন টিভির বিশেষ প্রতিবেদক মাহমুদ রাকিব।
পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো: এনভায়রনমেন্ট এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, আস সুন্নাহ ফাউন্ডেশন, ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার, এসিআই এগ্রো বিজনেস, শৈলবৃক্ষ এবং বায়োফার্মা লিমিটেড।
অনুষ্ঠানে ‘ঢাকা: এ সিটি অব প্রবলেমস এন্ড হোপস’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?