ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
দরপতনের মাঝেও লেনদেনে উজ্জ্বল সেরা প্রতিষ্ঠান
ডুয়া নিউজ: আজ (১৩ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনের শেষে ডিএসইর প্রধান সূচক ৪৬ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়ায় ৪,৮৭৪ দশমিক ৫৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৪৩ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার টাকার, যা আগের দিনের তুলনায় ২০ কোটি ১৬ লাখ ২৫ হাজার টাকা বেশি। বাজারে দরপতন অব্যাহত থাকলেও লেনদেনে প্রাধান্য ছিল ‘এ’ ক্যাটাগরির বা সেরা মানের প্রতিষ্ঠানগুলোর।
ডিএসইর লেনদেন তালিকায় শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৮টিই ছিল ‘এ’ ক্যাটাগরির। প্রতিষ্ঠানগুলো হলো: বিচ হ্যাচারি, এনআরবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, যমুনা ব্যাংক এবং কেডিএস এক্সেসরিজ।স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ‘বি’ ক্যাটাগরির মিডল্যান্ড ব্যাংকের, যার মোট লেনদেন হয়েছে ১৬ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকার। দিন শেষে ব্যাংকটির প্রতিটি শেয়ার লেনদেন হয় ২৫ টাকায়।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেনে ছিল বিচ হ্যাচারি। এদিন কোম্পানিটির ১৫ কোটি ৮৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং প্রতিটি শেয়ারের দর ছিল ৫১ টাকা।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে এনআরবি ব্যাংকের, যার লেনদেনের পরিমাণ ছিল ১৪ কোটি ১২ লাখ ৯৯ হাজার টাকা। শেয়ারটির সর্বশেষ দর ছিল ১৩ টাকা ৩০ পয়সা।
অন্যান্য উল্লেখযোগ্য লেনদেনের মধ্যে রয়েছে:
-
ব্র্যাক ব্যাংক – ১১ কোটি ৩১ লাখ ৯৫ হাজার টাকা
-
সিটি ব্যাংক – ৯ কোটি ৮৮ লাখ ৪৬ হাজার টাকা
-
ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড – ৯ কোটি ৯ লাখ ৪৮ হাজার টাকা
-
এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড – ৭ কোটি ৮৩ লাখ ৫২ হাজার টাকা
-
যমুনা ব্যাংক – ৭ কোটি ২৬ লাখ ৬৬ হাজার টাকা
-
কেডিএস এক্সেসরিজ – ৬ কোটি ৬২ লাখ ২১ হাজার টাকা
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)