ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বাজারে মন্দা সত্ত্বেও 'এ' ক্যাটাগরির শেয়ারের চাহিদা তুঙ্গে
ডুয়া নিউজ: আজ (১৩ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনের শেষে ডিএসইর প্রধান সূচক ৪৬.৯৭ পয়েন্ট কমে দাঁড়ায় ৪,৮৭৪.৫৮ পয়েন্টে।
ডিএসইতে আজ মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ৫৪টি প্রতিষ্ঠানের, আর এর মধ্যে ৩২টি প্রতিষ্ঠান ছিল ‘এ’ ক্যাটাগরিভুক্ত। উল্লেখযোগ্য বিষয় হলো, দর বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৫টিই ছিল এই ‘এ’ ক্যাটাগরির। প্রতিষ্ঠানগুলো হলো—
ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন লুব্রিক্যান্টস এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি)। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ‘এ’ ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডের। এদিন ফান্ডটির প্রতিটি ইউনিটের দর ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ টাকায়।
দ্বিতীয় সর্বোচ্চ দরবৃদ্ধি হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের, যার শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা ৭.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৩০ পয়সায়।
প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৮০ পয়সা বা ৩.৯৪ শতাংশ বেড়ে ২১ টাকা ১০ পয়সায় পৌঁছায়, যা দরবৃদ্ধির দিক দিয়ে সপ্তম স্থানে ছিল।
অন্যদিকে, ইস্টার্ন লুব্রিক্যান্টসের শেয়ার দর ৭০ টাকা ৯০ পয়সা বেড়ে দাঁড়ায় ২,১৮৫ টাকায়। আর বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৩.৩১ শতাংশ বেড়ে হয়েছে ৩৪ টাকা ৩০ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)