ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ঢাবিতে একসাথে জাতীয় সংগীত গাইল ছাত্রদল-বাগছাস-বাম
ঢাবি প্রতিনিধি: জাতীয় সংগীত অবমাননার অভিযোগে সম্মিলিতভাবে এই সংগীত গেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) ও বাম ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা।
সোমবার (১২ মে) সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে একসাথে জাতীয় সংগীত গান তারা।
এসময় তারা ‘তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি’, ‘আমার সোনার বাংলায়, দেশদ্রোহীদের ঠাঁই নাই’, ‘আমার সোনার বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘দিল্লি না ঢাকা, পিন্ডি না ঢাকা’ ইত্যাদি স্লোগান দেন।
এতে উপস্থিত ছিলেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন, বিএম কাওসার, আবিদুল ইসলাম খান, নূর, সাংগঠনিক সম্পাদক নূরে আলম ভূঁইয়া ইমন প্রমুখ।
বাগছাসের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, মুখপাত্র আশরেফা খাতুন, মূখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ইয়াছমিন মিতু, ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান প্রমুখ। বামদের মধ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় শিক্ষা ও গবেষণা সম্পাদক মেঘমল্লার বসূ, ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার আরমানুল হক উপস্থিত ছিলেন।
ছাত্রদলের ঢাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বিএম কাওসার বলেন, আমরা বাংলাদেশ এবং একাত্তরকে ধারণ করি। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি দেশ, একটি জাতীয় পতাকা এবং জাতীয় সংগীত পেয়েছি। যারা জাতীয় সংগীতকে অসম্মান করে এই জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে তাদের কর্মকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছি। আমরা বাংলাদেশ পক্ষে আছি এবং থাকবো।
বাগছাসের আহবায়ক আবু বাকের মজুমদার বলেন, একাত্তর ও চব্বিশকে ধারণ করেই আমরা এদেশে রাজনীতি করতে চাই। আগামীর বাংলাদেশে রাজনীতি করতে হলে একাত্তর ও চব্বিশকে ধারণ করেই রাজনীতি করতে হবে। আমাদের মধ্যে নানা ইস্যুতে দ্বিমত থাকলেও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা ঐক্যবদ্ধ।
এর আগে গত ১০ মে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে জাতীয় সঙ্গীত পরিবেশনায় বাধা দেয়ার অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনার কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল ও বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। সময়সূচী মিলে যাওয়ায় ছাত্রদল ও বাগছাস সম্মিলিতভাবে কর্মসূচি পালন করে বলে জানান বাগছাসের ঢাবি শাখার আহবায়ক আব্দুল কাদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)