ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
উপাচার্যবিরোধী আন্দোলন করায় কারণ দর্শানোর নোটিশ
ডুয়া ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার ঘটনার পর সংঘটিত সংঘর্ষের বিচার এবং উপাচার্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে ছাত্র কল্যাণ কার্যালয় থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলেছেন কয়েকজন শিক্ষার্থী। এ নোটিশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
সোমবার (১২ মে) ছাত্র কল্যাণ পরিচালকের স্বাক্ষরে প্রকাশিত এক নোটিশে জানানো হয়, গত ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৮তম (জরুরি) সিন্ডিকেট সভায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিরুদ্ধে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি চিঠিতে দেখা গেছে, হ্যান্ড মাইক হাতে নেতৃত্ব দেওয়া, উসকানিমূলক বক্তব্য দিয়ে শিক্ষার্থীদের উত্তেজিত করা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো, ভাইস চ্যান্সেলর, শিক্ষকদের নামে অশ্লীল স্লোগান দেওয়া, একাডেমিক ভবনসমূহে তালা মারা, কোনো তদন্ত ছাড়াই তৎকালীন ভাইস চ্যান্সেলরকে ৫ দফা মানতে চাপ প্রয়োগ করা এবং কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত প্রশাসনিক ভবনে ব্যানার লাগানোসহ অসংখ্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নোটিশে বলা হয়, ‘এসব অপরাধের পরিপ্রেক্ষিতে তোমার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন ও ছাত্র-শৃঙ্খলাবিধি অনুযায়ী কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার জবাবের হার্ডকপি এবং সফটকপি স্বহস্তে স্বাক্ষর করে ডাক বা সরাসরি এবং ইমেইলের মাধ্যমে আগামী ১৫ মে (বৃহস্পতিবার) বিকেল ৫টার মধ্যে দাখিল করার জন্য বলা হলো।’
এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কুয়েট শিক্ষার্থীরা। অনেকেই তারা অন্যায়কে অন্যায় বলা কী অপরাধ জানতে চে চিঠি পেয়ে অনেক শিক্ষার্থীই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে কী অন্যায় করলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?