ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
উভয় স্টক এক্সচেঞ্জে ৩ প্রতিষ্ঠানে বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৪-০৮ মে) দেশের উভয় স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানগুলো হলো—খুলনা পাওয়ার কোম্পানি, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন এবং এইচআর টেক্সটাইল। এই তিন প্রতিষ্ঠানে বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাওয়ায় প্রতিষ্ঠানগুলো উভয় স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক লুজার তালিকায় অবস্থান করছে। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দরপতন বা লুজার তালিকার শীর্ষে ছিল খুলনা পাওয়ার কোম্পানি।
সপ্তাহজুড়ে ডিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ারদর ১ টাকা ৮০ পয়সা বা ১৩.৯৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ টাকা ১০ পয়সায়।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রতিষ্ঠানটি লুজার তালিকার নবম স্থানে ছিল। সপ্তাহজুড়ে সিএসইতে শেয়ারদর ১ টাকা ৮০ পয়সা বা ১৪.১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ টাকা ৯০ পয়সায়।
ডিএসইতে দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৭০ পয়সা বা ১৩.৫০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ টাকা ৩০ পয়সায়।
সিএসইতে কোম্পানিটি লুজার তালিকার চতুর্থ স্থানে ছিল। সপ্তাহজুড়ে সেখানে শেয়ারদর ৩ টাকা ২০ পয়সা বা ১৫.৬০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ টাকা ৩০ পয়সায়।
ডিএসইতে দরপতনের তালিকায় তৃতীয় স্থানে ছিল এইচআর টেক্সটাইল।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা ৪০ পয়সা বা ১২.৬৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৩ টাকা ৪০ পয়সায়।
সিএসইতে কোম্পানিটি লুজার তালিকার শীর্ষে ছিল। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ারদর ৮ টাকা ১০ পয়সা বা ২৩.৮৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৫ টাকা ৮০ পয়সায়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)