ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দুই কোম্পানি
ডুয়া নিউজ : মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের দুই কোম্পানি। কোম্পানি দুটি হলো- অগ্রণী ইন্স্যুরেন্স ও প্রগতী ইন্স্যুরেন্স। মূলধন বাড়ানোর জন্য কোম্পানি দুটি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ক্যাশ ডিভিডেন্ডের পাশাপাশি বোনাস ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, অগ্রণী ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ৬ শতাংশ ক্যাশ ও ৬ শতাংশ বোনাসসহ মোট ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৩ কোটি ৩৯ লাখ ৭৯ হাজার ৯০৪টি। ৬ শতাংশ বোনাস হিসেবে কোম্পানিটির শেয়ার সংখ্যা বাড়বে ২০ লাখ ৩৮ হাজার ৭৯৪টি। ১০ টাকা ফেসভ্যালু হিসেবে যার মূল্য দাঁড়াবে ২ কোটি ৩ লাখ ৮৭ হাজার ৯৪০ টাকা।
বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩৩ কোটি ৯৮ লাখ টাকা। কোম্পানিটির বোনাস ডিভিডেন্ডে বিএসইসির অনুমোদন পেলে মূলধন দাঁড়াবে ৩৬ কোটি ১ লাখ ৮৭ হাজার ৯৪০ টাকা।
২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির বর্তমানে রিজার্ভের পরিমাণ ৩১ কোটি ৩১ লাখ টাকা।
কোম্পানিটির ৩ কোটি ৩৯ লাখ ৭৯ হাজার ৯০৪টি শেয়ারের মধ্যে ২৭.৮৮ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৮.৩১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৫৩.৮১ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
এদিকে, প্রগতি ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ বোনাসসহ মোট ২৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৭ কোটি ৩৬ লাখ ৯০ হাজার ৭৩৫টি। ৭ শতাংশ বোনাস হিসেবে কোম্পানিটির শেয়ার সংখ্যা বাড়বে ৫১ লাখ ৫৮ হাজার ৩৫১টি। ১০ টাকা ফেসভ্যালু হিসেবে যার মূল্য দাঁড়াবে ৫ কোটি ১৫ লাখ ৮৩ হাজার ৫১০ টাকা।
বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৭৩ কোটি ৬৯ লাখ ১০ হজাার টাকা। কোম্পানিটির বোনাস ডিভিডেন্ডে বিএসইসির অনুমোদন পেলে মূলধন দাঁড়াবে ৭৮ কোটি ৮৪ লাখ ৯৩ হাজার ৫১০ টাকা।
১৯৯৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির বর্তমানে রিজার্ভের পরিমাণ ৩৩৩ কোটি ৮০ লাখ টাকা।
কোম্পানিটির ৭ কোটি ৩৬ লাখ ৯০ হাজার ৭৩৫টি শেয়ারের মধ্যে ৩৯.৯৭ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৯.৬৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৩০.৪০ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)