ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধ ইস্যুতে মুখ খুললেন ড. আসিফ নজরুল
ডুয়া ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশ ছেড়েছেন বলে জানা গেছে। ৭ মে দিবাগত রাত ৩টার পর থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। এ প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল শুক্রবার (৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিস্তারিত মন্তব্য করেন।
ড. আসিফ জানান, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে, যা ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা হয়। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও ওবায়দুল কাদেরের নামও অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি বলেন, “আব্দুল হামিদের বিদেশগমনে বাধা দেওয়ার দায়িত্ব পুলিশ ও গোয়েন্দা সংস্থার। এটি আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত নয়।” তিনি আরও বলেন, “আমার মন্ত্রণালয়ের আওতায় কেবল নিম্ন আদালতের বিচারকরা রয়েছেন। তাদের দায়িত্ব নয় বিমানবন্দর পাহারা দেওয়া বা কাউকে আটকে দেওয়া।”
আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রসঙ্গে ড. আসিফ জানান, আইসিটি আইনের খসড়ায় সংগঠন নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছিল এবং তিনি নিজেই তা উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপন করেন। তিনি বলেন, “আমি যেটা উত্থাপন করেছি, সেটার বিরোধিতা করবো—এটা ভাবার কোনো কারণ নেই। উপদেষ্টা পরিষদের প্রতিটি সিদ্ধান্ত সম্মিলিত।”
তিনি আরও লেখেন, “আওয়ামী লীগ নিষিদ্ধকরণে আমাদের মধ্যে মতভেদ নেই, তবে পদ্ধতি নিয়ে ভিন্নমত থাকতে পারে। প্রয়োজনে আইসিটি আইন সংশোধন করা সম্ভব এবং সন্ত্রাস দমন আইনসহ অন্যান্য আইনের আওতায়ও দলটিকে নিষিদ্ধ করা যেতে পারে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, “যদি রাজনৈতিক দলগুলো চায় বা আদালতের কোনো পর্যবেক্ষণ বা রায় আসে তাহলে দ্রুত ও আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হবে, ইনশাল্লাহ।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী