ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
‘জেড’ ক্যাটাগরির শেয়ার ছেড়েছে বিনিয়োগকারীরা
ডুয়া নিউজ : আজ ০৮ মে দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স ৯৯ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৪ হাজার ৯০২ দশমিক ২৭ পয়েন্টে।
লেনদেন অংশ নেয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর কমেছে মাত্র ১০টি কোম্পানির। যার মধ্যে ৬টিই ছিল ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। ‘জেড’ ক্যাটাগরিতে অনাগ্রহের কারণে শেয়ার না ক্রয় করে বিক্রি করে দিচ্ছেন বিনিয়োগকারীরা। ডিএসইর দর কমার তালিকায় ‘জেড’ ক্যাটাগরির শেয়ারের আধিপত্য দেখা গেছে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
দর কমে যাওয়া কোম্পানিগুলো হলো- মেঘনা কনডেন্স মিল্ক, এসকে ট্রিমস, নর্দার্ন ইন্স্যুরেন্স, রেনউইক যজ্ঞেশ্বর, জাহিন টেক্স এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স।
প্রাপ্ত তথ্যানুযায়ী, আজ ডিএসইতে সবচেয়ে বেশি দর কমেছে মেঘনা কনডেন্স মিল্কের। এদিন ডিএসইতে কোম্পানিটির দর ১ টাকা ৪০ পয়সা কমে দাঁড়িয়েছে ২০ টাকা ৬০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে এসকে ট্রিমসের। আজ ডিএসইতে কোম্পানিটির দর ৪০ পয়সা কমে দাঁড়িয়েছে ১০ টাকা ৩০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ নর্দার্ন ইন্স্যুরেন্সের দর ৩ টাকা বা ২.৯৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৭ টাকা ২০ পয়সায়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- রেনউইক যজ্ঞেশ্বরের ২.৩৫ শতাংশ, জাহিন টেক্সের ২.২৭ শতাংশ বা প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ২.২২ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা