ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
জাতীয় বিশ্ববিদ্যালয়: প্রিলিমিনারি টু মাস্টার্সের রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহের পদ্ধতি
ডুয়া ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত ও প্রাইভেট) প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড কার্যক্রম শুরু হয়েছে।
শিক্ষার্থীরা আগামী ৩০ জুন পর্যন্ত রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে পারবে। সংশ্লিষ্ট কলেজগুলোকে নির্ধারিত নিয়ম ও সময়সূচি মেনে এ কার্ড ডাউনলোড করতে বলা হয়েছে।
কীভাবে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করবেন:
প্রথম ধাপ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions/regicard)–এ প্রবেশ করতে হবে।
দ্বিতীয় ধাপ: College Login অপশনে গিয়ে প্রাপ্ত User ID ও Password ব্যবহার করে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে।
তৃতীয় ধাপ: কলেজ কর্তৃপক্ষ প্রিন্ট করা কার্ডের তথ্য ও ছবি যাচাই করবে। সব কিছু ঠিক থাকলে শিক্ষার্থী ও কলেজ অধ্যক্ষ নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করবেন এবং শিক্ষার্থীর ছবির ওপর অধ্যক্ষ স্বাক্ষর ও সিল দেবেন।
সতর্কতা: অন্য কারও ছবি থাকলে ওই শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হবে।
যেসব কলেজের Password নেই:
যেসব কলেজ এখনও Password সংগ্রহ করেনি, তাদের কলেজ কোড, নাম, ঠিকানা, নিবন্ধিত মোবাইল নম্বর ও সঠিক ই-মেইল ঠিকানা উল্লেখ করে [email protected]–এ আবেদন পাঠাতে হবে। পরে সেই ই-মেইলে User ID ও Password পাঠানো হবে। তবে ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য দেওয়া User ID ও Password এখনও কার্যকর থাকবে।
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য:
যেসব কলেজের কোনো বকেয়া ফি রয়েছে, তারা রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করতে পারবে না।
কোনো শিক্ষার্থী একাধিক প্রোগ্রামে একসঙ্গে ভর্তি থাকলে (যেমন মাস্টার্স ও প্রিলিমিনারি টু মাস্টার্স), তার রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হবে না। শিক্ষার্থীর নামে বা পিতামাতার নামে কোনো ভুল থাকলে রেজিস্ট্রেশন কার্ড ইস্যুর পর এক মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন করে তা সংশোধন করতে হবে।
বিস্তারিত তথ্য জানতেএখানে ক্লিক করুন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী