ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জবির প্রশাসনিক ভবনে তালা
ডুয়া ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীরা চার দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২টার পর থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগানে চত্বর মুখর করে তোলেন।
তাদের স্লোগান ছিল— ‘আমাদের দাবি মানতে হবে’, ‘এই তালা খুলবে না’, ‘ইউজিসির বৈষম্য চলবে না’, ‘বৈষম্যমূলক বাজেট মানি না মানবো না’। একপর্যায়ে তারা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।
২০১৯-২০ সেশনের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, “বিশ্ববিদ্যালয় হিসেবে জবিতে এখনও কোনো আবাসিক হল নেই। এতে শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। এর আগেও আমরা হল নির্মাণের দাবিতে আন্দোলন করেছি এবং প্রশাসনের আশ্বাসে তা স্থগিত করেছি। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় আমরা আবার আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।”
শিক্ষার্থীদের চার দফা দাবি:
১. বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা বরাদ্দ।
২. ২য় ক্যাম্পাস, ড. হাবিবুর রহমান হল এবং বাণী ভবনের নির্মাণকাজ আগামী ১০ মে ২০২৫-এর মধ্যে শুরু।
৩. ক্যাম্পাস ও হল নির্মাণে অগ্রগতির প্রতিবেদন প্রতি ১৫ দিন অন্তর মুক্তমঞ্চে উপস্থাপন।
৪. আগামী ১৫ মে ২০২৫-এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান