ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
জুলাইয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষকদের তথ্য চেয়ে ঢাবির বিজ্ঞপ্তি
ডুয়া নিউজ: জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক ও কর্মকর্তার শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং শিক্ষার্থীদের নির্যাতনে সহায়তার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য দিতে বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার তথ্যানুসন্ধান কমিটির আহবায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়। তথ্য দাতার পরিচয় গোপন থাকবে বলে এতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র, শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে বিগত সরকারের সময়ে (২০০৯-২০২৪) বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক ও কর্মকর্তার শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং শিক্ষার্থীদের নির্যাতনে সহায়তার অভিযোগ খতিয়ে দেখা এবং দায়ী শিক্ষক-কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে করণীয় সুপারিশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য কর্তৃক একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
'তথ্যানুসন্ধান কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সুষ্ঠুভাবে তথ্যানুসন্ধানের জন্য উপরে বর্ণিত সময়ে শিক্ষার্থী নিপীড়ন এবং বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষক-কর্মকর্তাদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রদান অথবা কমিটির কাছে বক্তব্য প্রদানে ইচ্ছুক ভুক্তভোগীসহ সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হচ্ছে।'
উক্ত বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ও বক্তব্য প্রদানে আগ্রহীদের নাম, ঠিকানা তথ্যানুসন্ধান কমিটির সদস্য সচিব রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় (প্রশাসনিক ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়: E-mail: [email protected], Cell: 01817579778)-এর নিকট আগামী ২২/০৫/২০২৫ তারিখের মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ করছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)