ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
উত্থান ও পতনের নেতৃত্বে একই শ্রেণির শেয়ার
ডুয়া নিউজ : আজ মঙ্গলমবার (০৬ মে) সপ্তাহের তৃতীয় কর্মদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া মোট ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৬টি এবং কমেছে ২৫৩টি কোম্পানির শেয়ারের দর। এদিন ডিএসইর সূচক কমেছে ১২ দশমিক ৯৪ পয়েন্ট। এমন পরিস্থিতিতে ডিএসইর উত্থান ও পতনের নেতৃত্ব দিয়েছে একই শ্রেণীর চার কোম্পানি। কোম্পানি ৪টি হলো- গ্লোবাল ইসলামী ব্যাংক, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, খুলনা প্রিন্টিং এবং খুলনা পাওয়ার। এই ৪টি কোম্পানিই ছিল ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। স্টক নাও সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৪টির মধ্যে- গ্লোবাল ইসলামী ব্যাংক ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ছিল দর বৃদ্ধির শীর্ষে এবং খুলনা প্রিন্টিং ও খুলনা পাওয়ার ছিল দর কমার শীর্ষে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সবচেয়ে বেশি দর বেড়েছে গ্লোবাল ইসলামী ব্যাংকের। আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৩০ পয়সায়। যে কারণে ব্যাংকটি দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৩০ পয়সায়।
এদিকে, ডিএসইতে আজ সবচেয়ে দর কমেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৯.১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ টাকা ৮০ পয়সায়। এর ফলে কোম্পানিটি দর কমার শীর্ষে অবস্থান করছে।
দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে খুলনা পাওয়ার কোম্পানির। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ৭.৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ টাকায়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)