ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের জরুরি নির্দেশনা
ডুয়া ডেস্ক : বিশ্ববিদ্যালয়ে অফিস চলাকালীন শৃঙ্খলা বজায় রাখতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৬ মে) এক অফিস আদেশে এ নির্দেশনা দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়, অফিস চলাকালীন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বিনা কারণে নিজ নিজ দপ্তরের বাইরে ঘোরাফেরা করতে পারবেন না। সেই সঙ্গে যেসব কর্মচারীকে ইতিমধ্যে ইউনিফর্ম ও ব্যাজ প্রদান করা হয়েছে, তাদের অবশ্যই ইউনিফর্ম ও ব্যাজ পরিধান করে অফিসে অবস্থান করতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, ডিন, বিভাগীয় ও দপ্তর প্রধানদের ছাড়াও আঞ্চলিক কেন্দ্রগুলোকেও বিষয়টি অবহিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে ওই আদেশে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা