ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৪৬.৭৯%
ডুয়া ডেস্ক : ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার (৫ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে ফলাফল gstadmission.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করে ভর্তি কমিটি। পরীক্ষার্থীরা লগইন করে তাদের ফলাফল জানতে পারবে।
এ বছর ‘বি’ ইউনিটে মোট আবেদন করে ৭২ হাজার ৬২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬৭ হাজার ৬২৮ জন, যা মোট আবেদনকারীর ৯৩.৮৫ শতাংশ। অনুপস্থিত ছিল ৪ হাজার ৪৩৪ জন (৬ দশমিক ১৫ শতাংশ)। ওএমআর শিট বাতিল হয়েছে ১১টি।
এ ইউনিটে অংশগ্রহণকারীদের মধ্যে পাস করেছে ৩১ হাজার ৬৪১ জন শিক্ষার্থী। পাশের হার ৪৬ দশমিক ৭৯ শতাংশ। বাকি ৩৫ হাজার ৯৭০ জন অকৃতকার্য হয়েছে, যা শতকরা ৫৩.১৯ শতাংশ। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৬ দশমিক ৫০, আর সর্বনিম্ন নম্বর ছিল মাইনাস ১১।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
উল্লেখ্য, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত ২ মে (শুক্রবার)। পরবর্তী ধাপে, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ মে, ২০২৫।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)