ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ধারাবাহিক উত্থানে প্রত্যাশা বাড়ছে বিনিয়োগকারীদের
ডুয়া নিউজ : গত কর্মদিবসের মত আজও সোমবার (০৫ মে) উত্থানের ধারা অব্যহত রয়েছে দেশের শেয়ারবাজারে। এতে বাজারের প্রতি বিনিয়োগকারীদের প্রত্যাশা বাড়ছে। যদি এ ধারা অব্যহত থাকে তবে লোকসান কাটিয়ে মুনাফা হওয়ার সম্ভাবনা রয়েে আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই অবস্থায় লেনদেন হয়েছে। আজ সিএসইতে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৪ হাজার ৯৬৪ দশমিক ৬৭ পয়েন্টে। আগেরর কর্মদিবসে প্রধান সূচক বেড়েছিল ৩৮ দশমিক ৩৩ পয়েন্ট।
এদিন ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ১ দশমিক ৪৩ পয়েন্ট কমেছে ও ডিএসই-৩০ সূচক ১০ দশমিক ০২ পয়েন্ট বেড়েছে।
সূচকের উত্থানের দিনে ডিএসইতে আজ লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন ডিএসইতে ৫৮৪ কোটি ২ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৩৯৯ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার টাকার। অর্থাৎ ১৮৪ কোটি ৬৮ লাখ ৯৫ হাজার টাকার বেড়েছে লেনদেন।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। আজ লেনদেন হওয়া ৪০০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬ কোটি ২৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৩৯ লাখ ২২ হাজার টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৬টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯চাটির।
আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৮ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৬৪ দশমিক ৩৮ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই বেড়েছিল ০ দশমিক ০৭ পয়েন্ট পয়েন্ট।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)