ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
পূর্ব নামে ফিরলো ঢাবির একাউন্টিং বিভাগ
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত নাম অনুযায়ী এখন থেকে এই বিভাগের নাম 'একাউন্টিং বিভাগ' হিসেবে নির্ধারণ করা হয়েছে।
গত মাসের ২৪ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার বলেন, প্রতিষ্ঠাকালীন এই বিভাগের নাম ছিলো একাউন্টিং বিভাগ। পরবর্তীতে ২০০২ সালে নাম পরিবর্তন করে রাখা হয় একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ। চলতি বছরের জানুয়ারি মাসে এই নাম পরিবর্তনের লক্ষ্যে বিভাগের সিনিয়র শিক্ষকসহ বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে একটি কমিটি গঠিত হয়। এই কমিটি বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে সভা করে নাম পরিবর্তনের সুপারিশ করে। পরে সেই সুপারিশ বিভাগের একাডেমিক সভায় গৃহীত হয়। এরপর সেটি পাঠানো হয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে। সেখানে নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হলে সেটি সিন্ডিকেটে অনুমোদন পায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)