ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবির ভর্তি বিজ্ঞপ্তিতে ফের ‘ট্রান্সজেন্ডার’ কোটা, যা বলছে প্রশাসন
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে কোটায় ভর্তিতে ফের ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করা হয়েছে। গত বছর এটি বাতিল করা হলেও ফের বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকায় বিতর্ক ও সমালোচনা দেখা দিয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে অনিচ্ছাকৃত ভুল ছিল এটি।
রোববার সকালে ডুয়া নিউজকে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান বলেন, ট্রান্সজেন্ডার কোটা আমাদের নেই এবং কি ভর্তি নির্দেশিকাতেও নেই। এটা একটা অনিচ্ছাকৃত ভুল। ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে ট্রান্সজেন্ডার শব্দটি থাকায় ক্ষোভ প্রকাশ করেন ভর্তিচ্ছু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আব্দুর রহীম নামে এক শিক্ষার্থী বলেন, ট্রান্সজেন্ডার কোটা নিয়ে এতকিছু হওয়ার পরও কিভাবে ঢাবি প্রশাসন বিজ্ঞপ্তিতে রাখে। কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখারও অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের ভর্তি পরীক্ষায় ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করার কারণে শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানান। পরবর্তীতে প্রশাসনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, এ শব্দটি ব্যবহার বাতিল করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)