ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইপিএস কমেছে ৭ কোম্পানির
ডুয়া নিউজ : শেয়রবাজারে বিদ্যুৎ ও জ্বালানি খাতে তালিকাভুক্ত ২৩টি কোম্পানির মধ্যে এ পর্যন্ত ১৯টি কোম্পানির তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) ইপিএস পাওয়া গেছে। কোম্পানিগুলোর মধ্যে ইপিএস কমেছে ৭টি কোম্পানির। ডিএসই ও সংশ্লিষ্ট কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি-ডেসকো, এনার্জিপ্যাক পাওয়ার, এমজেএল বাংলাদেশ, পাওয়ারগ্রিড কোম্পানি, শাহজীবাজার পাওয়ার, সামিট পাওয়ার এবং তিতাস গ্যাস কোম্পানি।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি-ডেসকো
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৮৯ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ুমার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৬ টাকা ৮২ পয়সা।
এনার্জিপ্যাক পাওয়ার
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০৫ পয়সা।
এদিকে, অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ুমার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ০৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৪ পয়সা।
এমজেএল বাংলাদেশ
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫৪ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ টাকা ৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৬ টাকা ৫৫ পয়সা।
পাওয়ারগ্রিড কোম্পানি
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৩ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৭ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি ৩৪ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ১৬ পয়সা।
শাহজীবাজার পাওয়ার
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩৯ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩ টাকা ৭৭ পয়সা।
সামিট পাওয়ার
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৬৯ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস আয় হয়েছে ১ টাকা ৪৬। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ২ টাকা ৪০ পয়সা ।
তিতাস গ্যাস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ২ টাকা ১৪ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিতে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস লোকসান হয়েছে ৯ টাকা ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ১ টাকা ৬৭ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)