ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ডিভিডেন্ড কমেছে ৪ ব্যাংকের
ডুয়া নিউজ : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে এ পর্যন্ত ১৬টি ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ব্যাংকগুলোর মধ্যে আলোচ্য বছরে ডিভিডেন্ড কমেছে ৪ ব্যাংকের। ব্যাকগুলো হলো- ডাচ-বাংলা ব্যাংক, যমুনা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক। ডিএসই ও ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
ডাচ-বাংলা ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ডে ঘোষণা করেছে।
আগের বছর ব্যাংকটি ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ১৭.৫০ শতাংশ স্টকসহ মোট ৩৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় ডিভিডেন্ড কমেছে ১৫ শতাংশ।
যমুনা ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ এবং ৬.৫০ শতাংশ স্টকসহ মোট ২৪ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আগের বছর ব্যাংকটি ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ৮.৫০ শতাংশ স্টকসহ মোট ২৬ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় ডিভিডেন্ড কমেছে ২ শতাংশ।
শাহজালাল ইসলামী ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডে ঘোষণা করেছে।
আগের বছর ব্যাংকটি ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় ডিভিডেন্ড কমেছে ৪ শতাংশ।
ট্রাস্ট ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৭.৫০ শতাংশ ক্যাশ ও ৭.৫০ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আগের বছর ব্যাংকটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ৮ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় ডিভিডেন্ড কমেছে ৫ শতাংশ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)